1. admin@headlinenewsbd.com : Headline News BD :
প্রেমের ডাকে বাসায় যেতেই জিম্মি, রাজধানীতে হানিট্র্যাপ চক্রের পাঁচজন গ্রেপ্তার - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

প্রেমের ডাকে বাসায় যেতেই জিম্মি, রাজধানীতে হানিট্র্যাপ চক্রের পাঁচজন গ্রেপ্তার

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪৫ সময়

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে বিত্তবান ব্যক্তিদের জিম্মি ও ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতাসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগ। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর তুরাগ থানা এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চক্রের মূল হোতা আবদুর রহমান ওরফে জিৎ ভক্ত (৩৮), তাঁর ভাগনে প্রীতম বিশ্বাস ওরফে অনিক শেখ (৩০), প্রীতমের স্ত্রী সাবরিন কবির প্রেমা ওরফে নেহা (২২), সাদিয়া ইয়াসমিন ওরফে মাহি (২১) এবং অর্থজীৎ ভক্ত ওরফে সিদ্ধার্থ (২০)। অভিযানে তাঁদের হেফাজত থেকে পাঁচটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের তিনটি ফাঁকা চেক, একটি টর্চার বেল্ট, ইলেকট্রিক শক মেশিনসহ নির্যাতনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বিয়ের আশায় ব্যক্তিগত সম্পর্ক, সব হারিয়ে আদালতে তরুণী

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, চক্রের দুই নারী সদস্য ভুয়া পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলে মধ্যবয়সী ও বয়স্ক ব্যবসায়ীসহ বিত্তবান পুরুষদের সঙ্গে সম্পর্ক গড়তেন। পরে তাঁদের বাসা বা হোটেলকক্ষে ডেকে নেওয়া হতো। অভিযোগ রয়েছে, সেখানে চক্রের পুরুষ সদস্যরা ভুক্তভোগীদের জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো প্রকাশের হুমকি দিয়ে অর্থ আদায় করা হতো। একবার টাকা দেওয়ার পরও আরও অর্থ দাবি চলত বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে চক্রটি ঘন ঘন বাসা বদলাত এবং ভুয়া পরিচয়ের সিম ও অ্যাকাউন্ট ব্যবহার করত। ঘটনায় তুরাগ থানায় মামলা হয়েছে। ডিএমপি অপরিচিত ব্যক্তিদের সঙ্গে অনলাইন যোগাযোগে সতর্ক থাকার এবং প্রতারণার শিকার হলে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD