1. admin@headlinenewsbd.com : Headline News BD :
আগুনে সর্বস্ব হারানোর মুখে দুই পরিবার, পাশে দাঁড়াল প্রশাসন ও সংগঠন - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

আগুনে সর্বস্ব হারানোর মুখে দুই পরিবার, পাশে দাঁড়াল প্রশাসন ও সংগঠন

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৮ সময়

চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব ডাবুয়া ইউনিয়নে গভীর রাতে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় একটি গরু আগুনে পুড়ে মারা গেছে এবং আরেকটি গরু দগ্ধ হয়েছে।

উপজেলার পূর্ব ডাবুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রামদয়াল মাঝির বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুনে ঘরের আসবাবপত্র, ফ্রিজ, নগদ টাকা, স্বর্ণালংকার, জমির দলিল, জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

হুথি হামলার আতঙ্কে বাঙ্কারে সৌদি যুবরাজ সালমান

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক অং চিং মারমা।

এ সময় উপস্থিত ছিলেন ডাবুয়া তারাচরণ সেমাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সমাজসেবক কামাল মিয়া এবং ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে ঘটনাস্থলে যান রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক টিপু দে ও সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ।

উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী মিঠু, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠনের পৌরসভা কমিটির সভাপতি ডা. লিটন শর্মা, কার্যনির্বাহী সদস্য ত্রিপাল চৌধুরী ও শংকর দেসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ব্যাংক চেক, নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও ঢেউটিন সহায়তা হিসেবে তুলে দেওয়া হয়।

পাশাপাশি পরিবার দুটির পুনর্বাসন এবং আর্থিক সহায়তায় এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা।

অগ্নিকাণ্ডে বসতঘর ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে পরিবার দুটি দুর্ভোগে পড়েছে।

তাদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে আগুনের সূত্রপাতের কারণ এবং মোট আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD