1. admin@headlinenewsbd.com : Headline News BD :
ইটভাটার কাজ তদারকি করতে গিয়ে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

ইটভাটার কাজ তদারকি করতে গিয়ে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৪৫ সময়

জামালপুরের মাদারগঞ্জে ইট তৈরির মোল্ডিং মেশিনের চাকায় পিষ্ট হয়ে লিয়াকত আলী (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারী এলাকায় ভাই ভাই ব্রিকস নামের একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়াকত আলী উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি গুনারীতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি বর্তমান কমিটিরও সক্রিয় সদস্য ছিলেন।

ছেলের পাত্রী দেখানোর কথা বলে বাবাকে আটকে অশ্লীল ভিডিও বানিয়ে ১০ লাখ টাকা দাবি

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ইটভাটায় মাটি দিয়ে কাঁচা ইট তৈরির কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত চলন্ত মোল্ডিং মেশিনের গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন লিয়াকত আলী।

পরে ইটভাটার শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম রনি বলেন, লিয়াকত আলীকে জরুরি বিভাগে আনার পর পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

ইটভাটা কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, লিয়াকত আলী ভাটার মালিক আলহাজ নজরুল ইসলামের আপন ভাগনে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ওই ইটভাটার রক্ষণাবেক্ষণ ও সুপারভাইজারের দায়িত্ব পালন করে আসছিলেন।

নিহতের ভাতিজা ও দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক খাদেমুল ইসলাম বলেন, লিয়াকত আলী তাঁর চাচা। তিনি অত্যন্ত নম্র ও ভদ্র মানুষ ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারের সবাই শোকাহত।

তিনি আরও জানান, সোমবার বিকেল তিনটায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লিয়াকত আলীকে দাফন করা হবে।

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান বলেন, লিয়াকত আলী অত্যন্ত ভালো মানুষ ও দলের নিবেদিতপ্রাণ সক্রিয় নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে তাঁরা শোকাহত।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লিয়াকত আলীর মৃত্যুতে তাঁর পরিবার ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD