1. admin@headlinenewsbd.com : Headline News BD :
দীর্ঘদিনের অসুস্থতার যন্ত্রণায় ভুগছিলেন দোলন - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

দীর্ঘদিনের অসুস্থতার যন্ত্রণায় ভুগছিলেন দোলন

আরিফ হোসেন, নোয়াখালী
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৪৫ সময়

নোয়াখালীর সেনবাগে দীর্ঘদিনের অসুস্থতার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে রাসায়নিক পদার্থ (এসিড) পান করার ঘটনায় দোলন কুমার বণিক (৩০) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের বণিক বাড়ির পাশের একটি বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

গাছের ডাল মাথায় পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু, ছেলে আহত

নিহত দোলন কুমার বণিক ওই গ্রামের মানিক লাল বণিকের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোলন দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন। ভারতে চিকিৎসাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েও তিনি সুস্থতা ফিরে পাননি।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দোলন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তাঁকে খুঁজে পাচ্ছিলেন না। পরে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি বাগানে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের অসুস্থতার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তিনি সবার অগোচরে রাসায়নিক পদার্থ পান করেন। এতে তাঁর পরনের কাপড়ও পুড়ে যায় বলে জানা গেছে।

খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দোলন কুমার বণিকের মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে দোলন কুমার বণিকের মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD