1. admin@headlinenewsbd.com : Headline News BD :
একমাত্র মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে প্রা'ণ গেল বাবার - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

একমাত্র মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে প্রা’ণ গেল বাবার

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ সময়

আগামী শুক্রবার মেয়ের বিয়ে। ঘরজুড়ে চলছিল বিয়ের প্রস্তুতি। মঙ্গলবার বরপক্ষের লোকজন আসার কথা ছিল। কিন্তু মেয়ের বিয়ের বাজার করতে ভোরে বাড়ি থেকে বের হওয়া বাবা লোকমান হোসেন (৫০) আর ফিরতে পারেননি। মাছবাহী একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি। আনন্দের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর জেসন গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন ওই এলাকার সোনা মিয়া হাজীর ছেলে।

আরো পড়ুন: পারিবারিক বিরোধের সুযোগ নিয়ে ফ্ল্যাট দখলের অভিযোগ ভাড়াটিয়ার বিরুদ্ধে

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন লোকমান হোসেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মাছবাহী গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে গিয়ে আঘাত করে।

দুর্ঘটনায় মাছবাহী গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালকের পাশের আসনে থাকা এক ব্যক্তি গাড়ির ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার পর গাড়িচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতরে আটকে থাকা ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত লোকমান হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতরে আটকে থাকা একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, লোকমান হোসেনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। শুক্রবার তার মেয়ের বিয়ের দিন নির্ধারিত ছিল। বিয়ের কেনাকাটার জন্যই মঙ্গলবার ভোরে তিনি বাড়ি থেকে বের হন।

বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত থাকা পরিবারে এখন শোকের পরিবেশ। যে বাবা মেয়ের নতুন জীবনের জন্য বাজার করতে বের হয়েছিলেন, সেই বাবার মরদেহ নিয়ে ফিরতে হয়েছে স্বজনদের।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD