1. admin@headlinenewsbd.com : Headline News BD :
ফেনীতে চাঁদার দাবিতে সড়কের নির্মাণকাজ বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

ফেনীতে চাঁদার দাবিতে সড়কের নির্মাণকাজ বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ সময়

ফেনীতে সড়ক উন্নয়নকাজ বন্ধ করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। দুই ঠিকাদার থানায় অভিযোগ করেছেন, তদন্তে খতিয়ে দেখছে পুলিশ।

ফেনীতে চলমান দুটি সড়কের উন্নয়ন ও সংস্কারকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে। ঠিকাদারদের অভিযোগ, চাঁদা না দিলে কাজ করতে দেওয়া হবে না—এমন হুমকি দিয়ে নির্ধারিত মূল্যের ৫ থেকে ৭ শতাংশ হারে চাঁদা দাবি করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী দুই ঠিকাদার শনিবার ফেনী মডেল থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত কামরুল হাসান মাসুদ ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি।

ছেলেকে গাছে বেঁধে ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ঘরে নিয়ে

অভিযোগ সূত্রে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান রাতুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাইফুর রহমান রতন ফেনী জেলায় দীর্ঘদিন ধরে ঠিকাদারি ব্যবসা করে আসছেন। শনিবার দুপুরে ফেনী সদর উপজেলার দৌলতপুর ধলিয়া এলাকায় তার মালিকানাধীন দুটি সড়কের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ করেন তিনি।

সাইফুর রহমান রতনের দাবি, ২ কোটি ৮ লাখ টাকা মূল্যের কাজের বিপরীতে কামরুল হাসান মাসুদ তার কাছে ৫ থেকে ৭ শতাংশ হারে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে কাজ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রতন আরও অভিযোগ করেন, এর আগে শহরের এসএসকে সড়কে তাকে মারধর করা হয় এবং বড় বাজার এলাকায় নিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। এছাড়া চরহুজুরী সড়কের সংস্কারকাজ শেষে ব্যবহৃত যন্ত্রপাতি সরানোর সময়ও দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে তিনি দাবি করেন।

অন্যদিকে স্বপন হার্ডওয়্যারের স্বত্বাধিকারী এনায়েত উল্যাহ স্বপনও কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে চাঁদা দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন।

তার অভিযোগ, বিভিন্ন উন্নয়নকাজের সিডিউল ও তদারকির কথা বলে গত কয়েক দিন ধরে তার কাছে চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় বলেও দাবি করেন তিনি।

এনায়েত উল্যাহ আরও অভিযোগ করেন, ঠিকাদারি কাজের সিডিউল কেনার সময় ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনের সঙ্গেও অনাকাঙ্ক্ষিত আচরণ করেন কামরুল হাসান মাসুদ।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা কামরুল হাসান মাসুদ। তিনি দাবি করেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

মাসুদ বলেন, ঠিকাদার স্বপনের বিরুদ্ধে জায়গাজমি সংক্রান্ত একটি অভিযোগের তদন্তের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। সেই বিরোধ থেকেই তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

অপর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তার বাড়ি ফেনী শহরে। ধলিয়ায় গিয়ে চাঁদা দাবির অভিযোগ ভিত্তিহীন এবং এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র।

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল জানান, সড়কের উন্নয়নকাজ বন্ধের বিষয়টি ঠিকাদার সাইফুর রহমান রতন তাকে জানিয়েছেন। উন্নয়নকাজে কেউ বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি।

ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, চাঁদার দাবিতে সড়কের কাজ বন্ধ ও বাধা দেওয়ার অভিযোগে দুই ঠিকাদার লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD