1. admin@headlinenewsbd.com : Headline News BD :
নানা বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিশুর মৃ/ত্যু - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

নানা বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিশুর মৃ/ত্যু

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ সময়

ফরিদপুরের সালথায় নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাফসা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ও ইজিবাইক চালক আহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাপুর থেকে মাঝারদিয়া সড়কের কাগদী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিষয়ে তদন্ত শুরু

নিহত হাফসা আক্তার পাশের নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আনিস মোল্যার ছোট মেয়ে। সে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনহাজদিয়া এলাকার মঞ্জুর মোল্যার নাতনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাফসা গত বৃহস্পতিবার তার মামার সঙ্গে নানা বাড়ি সালথা উপজেলার মিনহাজদিয়া এলাকায় যায়। রোববার দুপুরের পর তার মা চামেলি বেগম তাকে সঙ্গে নিয়ে ইজিবাইকে করে নগরকান্দার উদ্দেশে রওনা হন।

পথে কাগদী বাজারের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার সময় হাফসা ইজিবাইক থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় হাফসার মা ও ইজিবাইক চালক আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD