1. admin@headlinenewsbd.com : Headline News BD :
প্রাক্তন স্ত্রী দ্বিতীয় বিয়ে করায় এআই দিয়ে অশ্লীল ছবি বানিয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ১ - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

প্রাক্তন স্ত্রী দ্বিতীয় বিয়ে করায় এআই দিয়ে অশ্লীল ছবি বানিয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ সময়

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সাবেক স্ত্রীর ভুয়া অশ্লীল ছবি তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবির অভিযোগে রাসেল রানা (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার রাসেল রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের চুনিয়া গ্রামের মো. রুহুল আমিনের ছেলে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে বুধবার (৯ সেপ্টেম্বর) মৌলভীবাজার সদর উপজেলার নাদামপুর বাজার সংলগ্ন একটি পোলট্রি খামারের স্টাফ কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়।

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে জুট মিল শ্রমিক নিহত

তদন্ত সংশ্লিষ্টরা জানান, ২০২১ সালে ভুক্তভোগী নারীর সঙ্গে রাসেলের বিয়ে হয়। পরে দাম্পত্য কলহ, যৌতুক ও নির্যাতনের অভিযোগে ২০২৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ওই নারী দ্বিতীয় বিয়ে করলে রাসেল ক্ষুব্ধ হয়ে তাকে হয়রানির পরিকল্পনা করেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, রাসেল ভুক্তভোগীর বিভিন্ন ছবি সংগ্রহ করে এআই প্রযুক্তির মাধ্যমে সেগুলো বিকৃত করে ভুয়া অশ্লীল ছবি তৈরি করেন। পরে এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী নারী ও তার বর্তমান স্বামীর কাছে ১০ লাখ টাকা দাবি করেন।

পুলিশের ভাষ্য, টাকা দিতে অস্বীকৃতি জানালে রাসেল ওই ভুয়া ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এরপর ভুক্তভোগী নারী আদালতে অভিযোগ করলে মধুপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

মামলার পর রাসেল আত্মগোপনে চলে যান এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্তের পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জব্দ করা ডিভাইসে এআই দিয়ে তৈরি বেশ কিছু আপত্তিকর ছবি পাওয়া গেছে।

পরে রাসেল রানাকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD