1. admin@headlinenewsbd.com : Headline News BD :
খুলনায় মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বাধা দেওয়ায় যুবক নিহত - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

খুলনায় মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বাধা দেওয়ায় যুবক নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ সময়

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন তালুকদার কমিউনিটি সেন্টার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোস্তাকিন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিন সোনাডাঙ্গার আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে।

ভূমধ্যসাগরপথে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে কারাগারে দালাল

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন মোস্তাকিন। এ সময় একদল দুর্বৃত্ত তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মোস্তাকিন বাধা দিলে দুর্বৃত্তরা তাঁর পিঠ ও কোমরে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে সোনাডাঙ্গা মডেল থানার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের বিরোধকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD