1. admin@headlinenewsbd.com : Headline News BD :
বাজিতপুরে সালিশ না মানায় পরিবারকে একঘরে করার অভিযোগ - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

বাজিতপুরে সালিশ না মানায় পরিবারকে একঘরে করার অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ সময়

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের বেলভিডা দক্ষিণ সাতুঢা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারকে প্রায় ২০ দিন ধরে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয় কয়েকজন মাতাব্বর সালিশের সিদ্ধান্ত না মানায় তাদের সামাজিকভাবে বিচ্ছিন্ন করেছেন এবং পরিবারের সঙ্গে কথা বলা বা আয়-রোজগারের কাজে সহযোগিতা করলে ১০ হাজার টাকা জরিমানার হুমকি দেওয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবারটি মৃত ভেলু মিয়ার দুই ছেলে হবি মিয়া ও রফিক মিয়ার। তাদের সঙ্গে প্রতিবেশী সেলিম ও শাহিনের প্রায় দেড় শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে। পরিবারটির দাবি, তারা জমি বিক্রি করেননি। তবে অপর পক্ষের দাবি, তারা ওই জমি আগে টাকার বিনিময়ে কিনেছেন। এ নিয়ে স্থানীয় সালিশে সেলিম ও শাহিনকে দেড় লাখ টাকা দিয়ে জমি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হলেও তা মানেনি পরিবারটি বলে অভিযোগ রয়েছে।

মতিঝিলে ডিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

হবি মিয়া ও রফিক মিয়া অভিযোগ করেন, একঘরে করার কারণে তাদের ব্যবসা ও স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। তবে সালিশকারীদের একজন রিপন মিয়া দাবি করেন, সালিশের সিদ্ধান্ত না মানায় তাদের একঘরে রাখা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাজফারুল ইসলাম নাহিদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহিদুল্লাহ জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত নন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD