1. admin@headlinenewsbd.com : Headline News BD :
বাসে ৫০ হাজার ইয়াবা, কুমিল্লায় ডিবির অভিযানে ধরা পড়ল চালক-সহকারী - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

বাসে ৫০ হাজার ইয়াবা, কুমিল্লায় ডিবির অভিযানে ধরা পড়ল চালক-সহকারী

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ সময়

কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ এবং ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোরে নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধারের ঘটনা ঘটে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক বহনের অভিযোগে বাসচালক দিদারুল আলম চৌধুরী ও তার সহযোগী আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদক বহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।

মানবতার ডাকে একসঙ্গে ইনার হুইল ক্লাব, পাশে দাঁড়াল ‘কানন’ আশ্রয়কেন্দ্রের

এদিকে একই দিনে কুমিল্লা নগরী ও আশপাশের এলাকায় ছিনতাইয়ের অভিযোগে সাকির হোসেন, কামাল হোসেন, আরিফ হোসেন, মাহমুদ পিয়াল ও মিনার হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবন ও মাদক কেনার অর্থ জোগাড়ে ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। কুমিল্লা জেলা ডিবির ওসি শামসুল আলম শাহ জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে পৃথক মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD