1. admin@headlinenewsbd.com : Headline News BD :
সৌদি প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজের বিলাসবহুল গাড়ি বহর - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

সৌদি প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজের বিলাসবহুল গাড়ি বহর

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫২ সময়

সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজ বিন আবদুর রহমান আল সৌদের ব্যবহৃত গাড়িগুলো ছিল আরব উপদ্বীপে প্রবেশ করা প্রথম দিকের আধুনিক যানবাহনের অন্যতম। এসব গাড়ির কিছু তিনি আরব ও বিদেশি নেতাদের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন।

বাদশাহ আবদুল আজিজ সৌদি আরবের বিভিন্ন অঞ্চল পরিদর্শন এবং বিশেষ করে হজ মৌসুমে পবিত্র স্থানগুলো তদারকির কাজে এসব গাড়ি ব্যবহার করতেন। তার গাড়িবহরে রোলস-রয়েস, ক্যাডিলাক, মার্সিডিজ, ডজ, বুইক, ফোর্ড, শেভ্রোলেট ও হাডসনসহ বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি ছিল। এসব গাড়িতে তার সঙ্গে থাকা রাজপরিবারের সদস্য, কর্মকর্তা, নিরাপত্তারক্ষী ও বেতার যোগাযোগ যন্ত্রও বহন করা হতো। তবে সে সময় গাড়ি ব্যবহারে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। অনুন্নত সড়ক ব্যবস্থা, জ্বালানি ও খুচরা যন্ত্রাংশের সংকট এবং দক্ষ মেরামতকর্মীর স্বল্পতা ছিল বড় চ্যালেঞ্জ। পাশাপাশি সমাজের কিছু অংশে গাড়ি ব্যবহারের বিষয়ে অনীহাও ছিল।

বাদশাহ আবদুল আজিজের উল্লেখযোগ্য গাড়ির মধ্যে ছিল ১৯২১ সালে বাহরাইনে তার প্রতিনিধি আবদুল্লাহ আল-কুসাইবি আনা ফোর্ড মডেল টি। এছাড়া তিনি উপহার হিসেবে পাওয়া ১৯৩৪ সালের আমেরিকান তৈরি পিয়ার্স-অ্যারো গাড়ি ব্যবহার করতেন, যার সামনে দুই তলোয়ারের প্রতীক ছিল এবং হজযাত্রীদের সেবা কার্যক্রম তদারকির জন্য এতে বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছিল। তার সংগ্রহে ১৯৩০-এর দশকের একটি পুরোনো পিয়ার্স গাড়ি, ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নির্মিত সবুজ রঙের রোলস-রয়েস (যা তিনি ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের কাছ থেকে পেয়েছিলেন), ১৯৪৬ সালের ক্রাইসলার, ১৯৪৯ ও ১৯৫১ সালের দুটি ক্যাডিলাক এবং ১৯৫৩ সালের একটি লাল ক্যাডিলাকও ছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD