1. admin@headlinenewsbd.com : Headline News BD :
গরুর খামারে দামি ব্রান্ডের নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান  - Headline News BD
টপ নিউজ :
লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

গরুর খামারে দামি ব্রান্ডের নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান 

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩৭ সময়

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গরুর খামারের আড়ালে গড়ে তোলা একটি অবৈধ নকল সিগারেট কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ টিম। অভিযানে প্রায় সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট এবং ২ হাজার ১০০ কেজি তামাক জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪ লাখ ১৪ হাজার টাকা।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামের হাবিব মাস্টারের গরুর খামারে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খামারটিতে ভেতরে অবৈধ কারখানা গড়ে ওঠার বিষয়টি নিশ্চিত হয়ে এ অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে বিপুল পরিমাণ নকল সিগারেট, তামাক এবং সিগারেট তৈরির কাঁচামাল ও আধুনিক যন্ত্রপাতি পাওয়া যায়। তবে অভিযানের খবর পেয়ে জড়িতরা কেটে পড়ায় কাউকে হাতেনাতে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ মালামালগুলো পরবর্তী আইনি ব্যবস্থার জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে গত ৯ মে র‍্যাব-১২ ও কাস্টমস বিভাগ যৌথভাবে একই কারখানায় অভিযান চালিয়েছিল। সে সময় পাঁচটি সরঞ্জাম ও বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে অসাধু চক্রটি আইনি সুযোগ নিয়ে সিলগালা খুলে আবারও অবৈধ কার্যক্রম শুরু করে।

সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস জানান, আগের অভিযানের পর সিলগালা করা হলেও মালিকপক্ষ আদালতে মামলা করে সেটি পুনরায় চালু করেছিল। অন্যদিকে খামারের মালিক হাবিব মাস্টার দাবি করেন, জয়রামপুরের শাকিল ও বৈদ্যনাথতলার লিওন হোসেনের কাছে তিনি মাসিক ৪০ হাজার টাকায় খামারটি ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে নকল সিগারেট তৈরি হচ্ছিল—তা তাঁর জানা ছিল না বলে দাবি তাঁর।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, উদ্ধারকৃত নকল সিগারেট ও সরঞ্জাম জব্দের পর থানায় হস্তান্তরের কাজ সম্পন্ন হয়েছে। এ ঘটনায় জড়িত চক্রের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD