1. admin@headlinenewsbd.com : Headline News BD :
শার্শায় মাত্র ৩ ঘণ্টায় অপহৃত কিশোরী উদ্ধার, আটক অপহরণকারী - Headline News BD
টপ নিউজ :
লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

শার্শায় মাত্র ৩ ঘণ্টায় অপহৃত কিশোরী উদ্ধার, আটক অপহরণকারী

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩৬ সময়

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যেই অপহৃত এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী নূর মোহাম্মাদ বাবুকে (২১)। আটক বাবু শার্শা উপজেলার চান্দুরিয়ার ঘোপ গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সাহারা আফরিন ফারহানা (১৪) নামের ওই কিশোরীকে মঙ্গলবার সন্ধ্যার দিকে অপহরণ করা হয়। এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়েরের পরপরই অভিযানে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র তিন ঘণ্টার মধ্যে শার্শা বাজার থেকে অপহরণকারী নূর মোহাম্মাদ বাবুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার চটকাপোতা গ্রাম থেকে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, অপহরণের অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD