1. admin@headlinenewsbd.com : Headline News BD :
যশোর অভয়নগরে ১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩ - Headline News BD
টপ নিউজ :
লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

যশোর অভয়নগরে ১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৮ সময়

যশোরের অভয়নগর উপজেলায় একটি প্রাইভেট কার থেকে ১৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের ধলুর মোড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।

আটক মাদক কারবারিরা হলেন- কুমিল্লা জেলার গৌরীপুর থানার শাহাপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে প্রাইভেট কার চালক মো. মিজান (৩৩), কুমিল্লা কোতোয়ালী থানার গোলাবাড়ী গ্রামের ভূইয়াপাড়ার মৃত ফরিদ আহম্মেদ ভূইয়ার ছেলে পাভেল মিয়া ওরফে মিন্টু (৩৫) ও খুলনা জেলার দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া গ্রামের সাহেব আলী মিনার ছেলে মুসন মিনা (৩৫)।

জানা গেছে, আটককৃতরা কুমিল্লা জেলা থেকে প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ-২২-৩৫৮৫) করে ১৭ কেজি গাঁজা খুলনার দৌলতপুরে নিয়ে যাচ্ছিলেন। প্রাথমিক যাচাইয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা থাকার তথ্য পেয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৫টার দিকে উপজেলার বাশুয়াড়ী গ্রামের ধলুর মোড় নামক স্থানে ওই প্রাইভেট কারটিকে চ্যালেঞ্জ করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে প্রাইভেট কার থেকে কালো পলিথিনে মোড়ানো ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে চালকসহ ৩ জনকে আটক করা হয়।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘১৭ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। আটক তিন কারবারির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD