1. admin@headlinenewsbd.com : Headline News BD :
পুলিশের অভিযানে বেনাপোলে বিদেশী পিস্তলসহ  যুবক গ্রেফতার - Headline News BD
টপ নিউজ :
লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

পুলিশের অভিযানে বেনাপোলে বিদেশী পিস্তলসহ  যুবক গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৬ সময়

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে এক অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেনের দিক নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। বেনাপোল পোর্ট থানার এসআই সুজাতউদ্দৌলাহ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযানে নেতৃত্ব দেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান দলটি বেনাপোল-যশোর মহাসড়কের দক্ষিণ পার্শ্বে দিঘীরপাড় গ্রামস্থ মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের কাছে জনৈক কবির হোসেনের হার্ডওয়্যারের দোকানের সামনে অবস্থান নেয়। সেখান থেকেই সন্দেহভাজন হিসেবে মফিজুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামির দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ও চৌদ্দ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছে, ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানিয়েছেন, তার বিরুদ্ধে ইতিপূর্বে ৩টি মাদক ও ১টি সিআরসহ ৪টি মামলা রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD