1. admin@headlinenewsbd.com : Headline News BD :
১৪ মাস পর আবার করোনা রোগী শনাক্ত - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

১৪ মাস পর আবার করোনা রোগী শনাক্ত

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৮০ সময়

দীর্ঘ প্রায় ১৪ মাস বিরতির পর সিলেটে আবারও শনাক্ত হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত একজন রোগী। রোববার (৯ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে সর্বশেষ ২০২৫ সালের ১৫ জুন সিলেটে করোনা রোগী শনাক্ত হয়েছিল।

জানা যায়, আক্রান্ত ব্যক্তির বয়স ৫৫ বছর এবং তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। মূলত হৃদরোগের চিকিৎসার জন্য সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানে এনজিওগ্রামের পাশাপাশি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) করানো হলে তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তাকে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে উদ্বেগের বিষয় হলো, বর্তমানে সিলেটে হাম ও ডেঙ্গুর প্রকোপ চলছে এবং শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালটি মূলত হাম রোগীদের চিকিৎসার জন্যই নির্ধারিত। ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী থাকা এই হাসপাতালেই এখন সংক্রামক করোনা রোগীরও চিকিৎসা চলায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

পরিস্থিতি মোকাবিলায় সিলেট স্বাস্থ্য বিভাগ সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এ লক্ষ্যে ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহার, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধোয়া এবং জনসমাগম বা অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD