1. admin@headlinenewsbd.com : Headline News BD :
প্রেমের ফাঁদে ডেকে ব্ল্যাকমেইল, পুলিশের সদস্যসহ
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

প্রেমের ফাঁদে ডেকে ব্ল্যাকমেইল, পুলিশের সদস্যসহ ‘হানিট্র্যাপ’ চক্রের ৪ সদস্য আটক

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫২ সময়
প্রেমের ফাঁদে ডেকে ব্ল্যাকমেইল, পুলিশের সদস্যসহ ‘হানিট্র্যাপ’ চক্রের ৪ সদস্য আটক

গাজীপুরের কালিয়াকৈরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে ব্ল্যা/কমেইল ও অর্থ আ/দায়ের অভিযোগে কথিত ‘হা/নিট্র্যা/প’ চক্রের দুই নারী, এক পুলিশ সদস্যসহ চারজনকে আ/টক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বিশ্বাসপাড়া এলাকা থেকে তাদের আ/টক করা হয়। পরে শনিবার (২৫ জুলাই) সকালে তাদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। আ/টক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুমু আক্তার, পাপিয়া, তার স্বামী পুলিশ সদস্য সজীব এবং আরও একজন।

পুলিশের তথ্যমতে, চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সখ্য গড়ে তুলে নির্জন স্থানে ডেকে নিতেন। এরপর গোপন ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আ/দায়ের অভিযোগ রয়েছে। সর্বশেষ সায়মন নামে এক যুবক ফেসবুকে পরিচয়ের পর পাপিয়ার ডাকে শুক্রবার রাতে বিশ্বাসপাড়ার একটি বহুতল ভবনের কক্ষে যান। সেখানে তাকে মারধর করা হলে তিনি বারান্দায় গিয়ে চিৎকার শুরু করেন। স্থানীয় লোকজন জড়ো হলে পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়। পরে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্টদের আ/টক করে। এ সময় সজীবের কাছ থেকে একটি পুলিশের হাতকড়া ও একটি পুলিশি পোশাকও উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আ/টকদের ব্যবহৃত মোবাইল ফোনে তল্লাশি চালিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ এবং আপত্তিকর তথ্যের সন্ধান পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রে/প্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এইচএনবি/এআই

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD