রাউজানের সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দীন কাদের চৌধুরী ও উদীয়মান তরুণ রাজনীতিবিদ সামির কাদের চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় পাহাড়তলী ও কদলপুর ইউনিয়নের পানিবন্দি মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় কদলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ এম এ হাশেম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা নুরুল হুদা ও পাহাড়তলী বিএনপি নেতা জাবেদ খান উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাগোয়ান ইউনিয়নের পানিবন্দি মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাজন লিটু, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর এবং স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।
দিনব্যাপী রাউজানের প্রতিটি ইউনিয়নের পানিবন্দি মানুষের খোঁজখবর নেওয়া ও উপহারসামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, যুবদল নেতা এয়াকুব বাদশা, মোহাম্মদ শাহাবুদ্দিন, ইলিয়াস জাবেদ, লিয়াকত আলী, আলমগীর, মাহবুব আলম, সোলেমান, মুরাদুল আলম, নুরুল আসাদ রিমন, বরকত চৌধুরী, এনায়েত আলী, হাসান, উছমান, মামুন, মনসুর, সাইদ, সরোয়ার, আবদুল্লাহ, রিগ্যান বড়ুয়া, আলম, মোজাফফর, আহম্মদ, ফরহাদ, মানিক, রুবেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম, উপজেলা যুবদল নেতা শাহজাহান, মোরশেদ, আবদুল করিম, মোহাম্মদ সাদেক, এমদাদ, রাশেদ, সুজন, শাকিল, রবিন, বশর, সাব্বির, সালাউদ্দিন, গিয়াস, সাকিব ও বেলাল।