1. admin@headlinenewsbd.com : Headline News BD :
যেখানে অবহেলা ও দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

যেখানে অবহেলা ও দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৭৮ সময়
যেখানে অবহেলা ও দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য খাতে অবহেলা, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের কোনো প্রশ্রয় দেওয়া হবে না। তিনি বলেন, ‘যেখানে অবহেলা ও দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি। আমি শুধু বদলিতে বিশ্বাস করি না। সততার সঙ্গে কাজ করতে হবে।’

শনিবার ৪ জুলাই দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে নতুনভাবে সাজানো হবে। পাশাপাশি আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, চলতি বছর থেকেই স্বাস্থ্য খাতে একটি বড় পরিবর্তনের সূচনা করতে চায় সরকার। জনগণের সেবা নিশ্চিত করতে প্রতিটি ক্ষেত্রে নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে। তাঁর ভাষায়, এবারের বাজেট শুধু টাকার বাজেট নয়, এটি আদর্শের বাজেট; আর সেই আদর্শ দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।

নরসিংদী মেডিকেল কলেজের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বছর ৫০ জন শিক্ষার্থী নিয়ে এর কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে মেডিকেল কলেজের ক্লাস হবে। নার্সিং ইনস্টিটিউটের ক্লাস হবে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের নতুন ভবনে। মেডিকেল কলেজের জন্য উপযুক্ত জায়গা খোঁজা হচ্ছে এবং স্থান নির্ধারণের পর নতুন ভবনের নির্মাণকাজ শুরু হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, চীনের সহযোগিতায় দেশে যে ১৮টি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে, তার একটি নরসিংদীতে হবে। সেটি শহরের আশপাশে স্থাপনের চেষ্টা করা হবে বলেও তিনি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD