1. admin@headlinenewsbd.com : Headline News BD :
আড়াই কোটি টাকা আত্মসাতের মামলায় কারাগারে পুলিশ কর্মকর্তা - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

আড়াই কোটি টাকা আত্মসাতের মামলায় কারাগারে পুলিশ কর্মকর্তা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৫৫ সময়
আড়াই কোটি টাকা আত্মসাতের মামলায় কারাগারে পুলিশ কর্মকর্তা
ছবি : সংগৃহীত

বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মো. সোহেল উদ্দিন প্রিন্সকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ১ জুলাই ঢাকার মহানগর হাকিম আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর এবং আগের জামিন বাতিল করে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সহকারী কর কমিশনার মোসা. তানজিনা সাথী ২০২২ সালের ২৩ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, ৩৬তম বিসিএস পরীক্ষার পর পরিচয়ের সূত্রে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রতিশ্রুতি ও বিভিন্ন অজুহাতে সোহেল উদ্দিন বাদী ও তাঁর পরিবারের কাছ থেকে প্রায় ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা নেন।

বাদীপক্ষের অভিযোগ, টাকা নেওয়ার পর তিনি বিয়ে করেননি এবং অর্থও ফেরত দেননি। এ মামলায় তিনি আগে জামিনে ছিলেন। গত বছরের ১৯ আগস্ট আপস বা মীমাংসার শর্তে জামিন পেলেও নির্ধারিত সময়ে বাদিনীর সঙ্গে কোনো মীমাংসা করেননি কিংবা অর্থ ফেরত দেননি বলে আদালতে জানানো হয়।

শর্ত ভঙ্গের অভিযোগে বাদীপক্ষ জামিন বাতিলের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। শুনানি শেষে সোহেল উদ্দিনের জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই কর্মকর্তার বিরুদ্ধে তাঁর দ্বিতীয় স্ত্রীর করা যৌতুক, নির্যাতন ও প্রতারণার একাধিক মামলার কথাও জানা গেছে। ঘটনার পর তাঁকে কোতোয়ালি থানা থেকে সরিয়ে সিলেট মহানগর পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD