1. admin@headlinenewsbd.com : Headline News BD :
বিশ্বনাথের রাজনীতিতে নতুন আলোচনায় চেয়ারম্যান দয়াল
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

বিশ্বনাথের রাজনীতিতে নতুন আলোচনায় চেয়ারম্যান দয়াল

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৬৫ সময়
বিশ্বনাথের রাজনীতিতে নতুন আলোচনায় চেয়ারম্যান দয়াল

সিলেটের আলোচিত রাজনৈতিক জনপদ বিশ্বনাথ। প্রবাসী অধ্যুষিত এই উপজেলায় গত দুই দশকে স্থানীয় রাজনীতির নানা ঘটনা দেশ-বিদেশের গণমাধ্যমে আলোচনায় এসেছে। সর্বশেষ আলোচনায় এসেছেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে তাঁর সাম্প্রতিক ঘনিষ্ঠতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

বিশ্বনাথের রাজনীতিতে আলোচিত ঘটনাগুলোর মধ্যে ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার রাজপথ থেকে বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা অন্যতম। তাঁর নিখোঁজের রহস্য এখনো উন্মোচিত হয়নি। এ ছাড়া রাজনৈতিক কারণে স্থানীয় রাজপথে কয়েকটি প্রাণহানির ঘটনাও ঘটেছে। এসব কারণে দীর্ঘদিন ধরেই বিশ্বনাথের রাজনীতি স্থানীয় ও জাতীয় পর্যায়ে আলোচনার বিষয় হয়ে আছে।

হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার ২০২৩ সালের ১৭ জুলাই অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ওই সময় দেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। পরে অন্তর্বর্তী সরকার এবং বর্তমানে বিএনপি সরকারের সময়েও তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিকভাবে তাঁর অবস্থান নিয়ে স্থানীয় মহলে নানা আলোচনা থাকলেও বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রেখে তিনি দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন চেয়ারম্যান দয়াল। তাঁদের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত হলে বিশ্বনাথের হুমায়ুন কবির বলয়ের নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। স্থানীয় রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে হুমায়ুন কবিরের রাজনৈতিক বলয়ে যোগ দিতে পারেন।

ফেসবুকে দেওয়া এক সাক্ষাৎকারে চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার বলেন, তিনি আনুষ্ঠানিকভাবে হুমায়ুন কবিরের সঙ্গে যোগ দেবেন। তাঁর দাবি, তিনি আগে থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমান বিএনপির অনেক নেতার চেয়েও তিনি সিনিয়র। তিনি আরও বলেন, তিনি দুই নৌকায় পা রাখতে চান না, এক পক্ষেই থাকতে চান। সিলেটের আঞ্চলিক ভাষায় তিনি বলেন, মাঝপথে থেকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে চান না, তাই একটি অবস্থান স্পষ্ট করতে চান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD