1. admin@headlinenewsbd.com : Headline News BD :
ভালো কাজের প্রলোভনে ভারতে গিয়ে জেল খেটে
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

ভালো কাজের প্রলোভনে ভারতে গিয়ে জেল খেটে দুই বছর পর ফিরলেন ছয় বাংলাদেশি

মনির হোসেন, বেনাপোল
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৪২ সময়
ভালো কাজের প্রলোভনে ভারতে গিয়ে জেল খেটে দুই বছর পর ফিরলেন ছয় বাংলাদেশি

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ছয় বাংলাদেশিকে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার রাতে বেনাপোল-পেট্রাপোলের শূন্যরেখায় ভারতের ইমিগ্রেশন পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান এ তথ্য জানান। ফেরত আসা ছয় ব্যক্তির বাড়ি গাজীপুর ও সুনামগঞ্জ জেলায়।

ফেরত আসা ব্যক্তিদের বরাতে ওসি সাইফুর রহমান বলেন, দুই বছর আগে রাতের আঁধারে বিভিন্ন সীমান্ত দিয়ে দালালরা তাঁদের ভারতে নিয়ে যান। পরে তাঁরা ভারতের বিভিন্ন স্থানে কাজ করেন।

দিনাজপুরের বিরামপুরে চাকরি মেলা, অংশ নেবে প্রায় ৭০ প্রতিষ্ঠান

একপর্যায়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের পুলিশ তাঁদের আটক করে। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। কারাভোগ শেষে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

ওসি সাইফুর রহমান আরও জানান, বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর ছয়জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD