1. admin@headlinenewsbd.com : Headline News BD :
নববিবাহিত মেয়েকে বিদায় দেওয়ার পর বাবার মৃত্যু - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

নববিবাহিত মেয়েকে বিদায় দেওয়ার পর বাবার মৃত্যু

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৮২ সময়

কিশোরগঞ্জের ভৈরবে মেয়ের বিয়ের ফিরাযাত্রা অনুষ্ঠান শেষ করে অটোরিকশার চার্জের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকবর আলী (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার শিমুলকান্দী ইউনিয়নের তুলাকান্দী গ্রামের একটি অটোরিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।

সিজারের সময় পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ, ছয় মাস পর বিথীর মৃত্যু

নিহত আকবর আলী ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন। তাঁর সংসারে তিন কন্যাসন্তান রয়েছে।

জানা গেছে, বুধবার বিকেলে আকবর আলী তাঁর নববিবাহিত মেয়ের বিয়ের ফিরাযাত্রা অনুষ্ঠান সম্পন্ন করেন। বিয়ের পর মেয়ের প্রথম বাবার বাড়িতে আসা ও বিদায় নেওয়ার আনুষ্ঠানিকতা শেষে তিনি নিজের ব্যাটারিচালিত অটোরিকশাটি আনতে তুলাকান্দী এলাকায় পাভেল মিয়ার গ্যারেজে যান।

সেখানে গ্যারেজ থেকে অটোরিকশাটি বের করার সময় চার্জের বৈদ্যুতিক সংযোগ খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আকবর আলী। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনাটি দেখে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তানিয়া ইসলাম নেভী জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আকবর আলীর মৃত্যু হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মেয়ের বিয়ের ফিরাযাত্রা অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই বাবার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD