1. admin@headlinenewsbd.com : Headline News BD :
মুক্তিপণ আদায়ের সময় ঘাড় ভেঙে হত্যার দাবি পুলিশের - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

মুক্তিপণ আদায়ের সময় ঘাড় ভেঙে হত্যার দাবি পুলিশের

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৬০ সময়

রাজধানীর কাফরুলে ১৭ বছর বয়সী শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা-পুলিশ। মুক্তিপণের টাকা আদায়ের জন্য চাপ দেওয়ার সময় ধস্তাধস্তির একপর্যায়ে রাকিবের ঘাড় ভেঙে তাঁকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে মামুন সরকার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আশুলিয়ায় রাষ্ট্রপতির স্বাক্ষর-সিল জাল করে মাদ্রাসা কমিটি অনুমোদনের চেষ্টা, গ্রেপ্তার ২

বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম প্রিভেনশন-উত্তর) মো. মহিদুল ইসলাম।

পুলিশ জানায়, রাকিব রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার একটি মেসে থাকত। এইচএসসি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির জন্য ফার্মগেটের একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল সে।

গত ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে হোয়াটসঅ্যাপে কল করে রাকিবকে বাসার বাইরে ডেকে নেওয়া হয়। এরপর থেকে সে আর মেসে ফেরেনি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পরে রাকিবের পরিবারের কাছে ফোন ও অনলাইন যোগাযোগমাধ্যমে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন মামুন সরকার। টাকা না দিলে রাকিবকে হত্যার হুমকিও দেওয়া হয়।

ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে চারটি বিকাশ ও তিনটি নগদ নম্বরে মোট চার লাখ টাকা দেন।

এ ঘটনায় রাকিবের বড় ভাই জহুরুল ইসলাম জীবন কাফরুল থানায় প্রথমে নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা করেন তিনি।

পুলিশ জানায়, তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় মুক্তিপণ দাবিতে ব্যবহৃত দুটি হোয়াটসঅ্যাপ নম্বরের ব্যবহারকারী হিসেবে মামুনকে শনাক্ত করা হয়। পরে ৫ অক্টোবর সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার শুক্রাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে মামুন জানিয়েছেন, কয়েক মাস আগে অনলাইনে রাকিবের সঙ্গে তাঁর পরিচয় হয়। গত ১৬ সেপ্টেম্বর হোয়াটসঅ্যাপে ফোন করে রাকিবকে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের সামনে ডেকে নেন তিনি। পরে রাকিবকে শুক্রাবাদে নিজের বাসায় নিয়ে যান।

সেখানে মুক্তিপণের টাকা আদায়ের জন্য চাপ দেওয়ার একপর্যায়ে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় রাকিবের ঘাড় ভেঙে তাঁকে হত্যা করেন বলে মামুন পুলিশকে জানিয়েছেন।

পুলিশের ভাষ্য, হত্যার পর রাকিবের মরদেহ একটি কার্টনে ভরে স্কচটেপ দিয়ে মুড়িয়ে অটোরিকশায় করে গাবতলী বাসস্ট্যান্ডে নিয়ে যান মামুন। পরে বাসসহ বিভিন্ন যানবাহনে করে মরদেহ নিয়ে নীলফামারীর ডিমলায় যান।

পরদিন ১৭ সেপ্টেম্বর নিজের বাড়ির সামনের একটি সুপারি বাগানে গর্ত করে কার্টনসহ মরদেহটি মাটিচাপা দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ডিমলা থানা-পুলিশের সহায়তায় কার্টনভর্তি রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে রাকিবের বড় ভাই জহুরুল ইসলাম জীবন মরদেহ শনাক্ত করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহটি নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যুগ্ম পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম জানিয়েছেন, হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত কি না এবং মুক্তিপণের অর্থ লেনদেনসহ ঘটনার অন্যান্য বিষয় খতিয়ে দেখতে তদন্ত চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD