1. admin@headlinenewsbd.com : Headline News BD :
সিডস অব সাদাকাহ’র ঘর পেল বিশ্বনাথের তিন অসহায় পরিবার
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

সিডস অব সাদাকাহ’র ঘর পেল বিশ্বনাথের তিন অসহায় পরিবার

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২৯ সময়
সিডস অব সাদাকাহ’র ঘর পেল বিশ্বনাথের তিন অসহায় পরিবার

সামাজিক ও মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান সিডস অব সাদাকাহ’র উদ্যোগে সিলেটের বিশ্বনাথে তিনটি অসহায় পরিবারকে নতুন ঘর দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আকিলপুর গ্রামের আত্বর আলী এবং ৩ নম্বর ওয়ার্ডের খোজারপাড়া গ্রামের দুই গৃহহীন পরিবারের জন্য নির্মিত শেল্টার প্রজেক্টের ৫২৪, ৪৮৪ ও ৪৮৫ নম্বর ঘর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঘরগুলোর উদ্বোধন করেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক আব্দুল আলী এবং পরিচালনা করেন জুয়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবী মোহাম্মদ মঈন উদ্দিন। এ সময় ফয়সল আহমেদ, মোক্তার হোসাইন, আব্দুল খালিক, সুপারভাইজার হাবিবুর রহমান আবিদ, কাওছার আহমদসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করা গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব। সিডস অব সাদাকাহ দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় তিনটি অসহায় পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগের প্রশংসা করেন তারা। বক্তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ শুধু মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করে না, বরং উপকারভোগী পরিবারগুলোর নিরাপত্তা, স্বস্তি ও সম্মানজনক জীবনযাপনের সুযোগ সৃষ্টি করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD