1. admin@headlinenewsbd.com : Headline News BD :
নোয়াখালীতে গ্রামবাংলার মানুষের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম (বিজ) নতুন শাখার উদ্বোধন - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

নোয়াখালীতে গ্রামবাংলার মানুষের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম (বিজ) নতুন শাখার উদ্বোধন

আরিফ হোসেন, নোয়াখালী
  • আপডেটের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৮৪ সময়

নোয়াখালী সদর উপজেলার ধর্মপুরের দানামিয়ার বাজারে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস—(বিজ) নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) নাহার মঞ্জিলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বিজ) সিনিয়র সহকারী পরিচালক ও টিম লিডার মনিরুল ইসলাম।

৫০ হাজার টাকার সালিশি রফা, ভুক্তভোগী পরিবারের হাতে পৌঁছাল মাত্র ৬ হাজার

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং নেয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিব উল্যাহ ভূঁইয়া, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন মিলন, সোনাইমুড়ী সাব-জোনের সাব-জোনাল ম্যানেজার আমান উল্যাহ, (বিজ) নোয়াখালী জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার সৈয়দ আরিফ হোসেন এবং বাংলাদেশ কৃষি ব্যাংক দানামিয়ার বাজার শাখার ম্যানেজার মো. আল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (বিজ) নোয়াখালী জোনাল ম্যানেজার আজহারুল ইসলাম। সংশ্লিষ্টরা জানান, গ্রামবাংলার সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহযোগিতার লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রমসহ বিভিন্ন সেবা আরও সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন এই শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন শাখার মাধ্যমে দানামিয়ার বাজার ও আশপাশের এলাকার মানুষের জন্য (বিজ) কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD