1. admin@headlinenewsbd.com : Headline News BD :
বৃদ্ধা মায়ের মুখে লাথি মেরে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

বৃদ্ধা মায়ের মুখে লাথি মেরে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৬১ সময়
বৃদ্ধা মায়ের মুখে লাথি মেরে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে
ছবি : সংগৃহীত

পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধা মাকে লাথি মেরে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ মাদ্রাসা শিক্ষক ছেলের বিরুদ্ধে।

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জের ধরে বৃদ্ধা মায়ের মুখে লাথি মেরে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। শুক্রবার ২৬ জুন রাতে উপজেলার কলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ও তাঁর স্ত্রীর সঙ্গে ওই বৃদ্ধার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। শুক্রবার রাতে এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে মায়ের মুখে সজোরে লাথি মারেন বলে অভিযোগ ওঠে। এতে বৃদ্ধার সামনের পাটির দাঁত ভেঙে যায় এবং মুখমণ্ডল রক্তাক্ত হয়।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহত বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মা বাদী হয়ে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেছেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। স্থানীয়রা একজন শিক্ষকের এমন আচরণের নিন্দা জানিয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD