1. admin@headlinenewsbd.com : Headline News BD :
ভুয়া RAB সদস্য পরিচয়ে প্র'তা'র'ণার অভিযোগে গ্রেপ্তার ২ - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

ভুয়া RAB সদস্য পরিচয়ে প্র’তা’র’ণার অভিযোগে গ্রেপ্তার ২

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ সময়

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভুয়া RAB সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে RAB-এর কটি, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, আইডি কার্ডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে সোনারগাঁও থানাধীন মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা ইনকামিং লেনে চেকপোস্ট পরিচালনার সময় তাদের গ্রেফতার করা হয়।

স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে স্ত্রী রেললাইনের উপর শুয়ে পড়লে…

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. সোহেল (৩৫) ও মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)।

পুলিশ জানায়, চেকপোস্ট চলাকালে ভুয়া RAB সদস্য পরিচয়দানকারী ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে চারটি কালো রঙের RAB কটি, দুটি কালো রঙের ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি পিস্তলের কভার, একটি RAB আইডি কার্ড, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৯০টি কালো প্লাস্টিকের টাইস এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

জব্দ করা মোটরসাইকেলটি হলো FZ-1 Version, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল-২৫-৮৬০৫।

সোনারগাঁও থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনের অংশ হিসেবে নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD