1. admin@headlinenewsbd.com : Headline News BD :
মালয়েশিয়ায় পাম বাগানে বজ্রপাতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

মালয়েশিয়ায় পাম বাগানে বজ্রপাতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ সময়

মালয়েশিয়ায় পাম বাগানে কাজ করার সময় বজ্রপাতে মো. হিরন মিয়া (৪০) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হিরন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামের মৃত সামছুল হকের ছোট ছেলে।

আরো পড়ুন: ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

জানা যায়, জীবিকার তাগিদে তিন বছর আগে ঋণের বোঝা মাথায় নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমান হিরন মিয়া। সেখানে তিনি একটি পাম তেল বাগানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বড় ভাই মো. খোকন মিয়া জানান, সোমবার সন্ধ্যার দিকে বাগানে কাজ করার সময় হিরন বজ্রপাতের শিকার হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

বর্তমানে হিরন মিয়ার মরদেহ দেশে আনার জন্য সহকর্মীরা প্রয়োজনীয় প্রক্রিয়া চালাচ্ছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া জানান, হিরন অনেক ঋণ করে কষ্টের মধ্যে বিদেশে গিয়েছিলেন। এর আগে তার ছোট মেয়ে নিহা মনিও মারা যায়। একের পর এক ঘটনায় পরিবারটি শোকের মধ্যে রয়েছে।

চার ভাইয়ের মধ্যে হিরন মিয়া ছিলেন সবার ছোট। বিদেশ যাওয়ার আগে তিনি দেশে গাছ কাটার কাজ করতেন। তিনি এক ছেলে ও দুই মেয়ের বাবা।

তার ছেলে ইকরাম হোসেন আমির দশম শ্রেণিতে, মেয়ে হিমু আক্তার ষষ্ঠ শ্রেণিতে এবং রিমু আক্তার তৃতীয় শ্রেণিতে পড়ছে।

হিরন মিয়ার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে স্ত্রী হ্যাপি আক্তার কান্নায় ভেঙে পড়েন। ৭৫ বছর বয়সী মা জাহানারা বেগম ছেলের মৃত্যুর খবর পেয়ে বারবার মাটিতে লুটিয়ে পড়ছেন। স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD