1. admin@headlinenewsbd.com : Headline News BD :
জ্বীনের ভয় দেখিয়ে ছাত্রের সঙ্গে মাদ্রাসা শিক্ষক যা করলেন - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

জ্বীনের ভয় দেখিয়ে ছাত্রের সঙ্গে মাদ্রাসা শিক্ষক যা করলেন

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ সময়

হবিগঞ্জ শহরের রাজনগরের একটি আবাসিক মাদ্রাসায় সপ্তম শ্রেণির এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকালে মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল হক।
গ্রেপ্তার সাদেকুল ইসলাম নবীগঞ্জ উপজেলার পিরিজপুর গ্রামের বাসিন্দা।

আবু সাঈদের পরিবারকে কোটি টাকা অনুদানের ঘোষণা প্রতিমন্ত্রীর

এর আগে রোববার রাত ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় রাজনগর এলাকার ওই মাদ্রাসা থেকে তাকে আটক করে পুলিশ।

মামলার তথ্য অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর রাতে সপ্তম শ্রেণির এক ছাত্রকে কৌশলে ধর্ষণের অভিযোগ উঠেছে সাদেকুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনাটি কাউকে জানালে জিন দিয়ে মেরে ফেলার ভয় দেখানো হয়।
পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় পুলিশ ওই শিক্ষককে মাদ্রাসা থেকে আটক করে। একই রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা থানায় মামলা করেন।

ঘটনার পর সাদেকুল ইসলামকে মাদ্রাসা থেকে বহিষ্কার করার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী। তিনি ঘটনায় জড়িত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহেদুল হক বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার করা মামলায় সাদেকুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD