1. admin@headlinenewsbd.com : Headline News BD :
মাদ্রাসা দখল নিতে মুখোশধারীদের হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

মাদ্রাসা দখল নিতে মুখোশধারীদের হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ সময়

ঢাকার সাভারের আশুলিয়ায় আশরাফ চ্যারিট্যাবল ট্রাস্টের নিয়ন্ত্রণ ও মাদ্রাসা-সংলগ্ন মার্কেটের দখলকে কেন্দ্র করে একটি মাদ্রাসায় মুখোশধারীদের হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত আশুলিয়ার শ্রীপুর এলাকার তাহফিযুল কুরআনিল কারিম ফাজিল (স্নাতক) মাদ্রাসা ও আছিয়া আশরাফ মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিকেলে মাদ্রাসার পেছনের দিক দিয়ে প্রায় ১৫০ জন মুখোশ ও হেলমেট পরিহিত ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে প্রবেশ করে।

অস্ট্রেলিয়া প্রবাসী স্ত্রীকে হত্যার পর মাটিচাপা দিয়ে সবজি চাষ করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

অভিযোগ রয়েছে, হামলাকারীরা মাদ্রাসার বিভিন্ন স্থাপনা, কক্ষ ও আসবাবপত্রে ব্যাপক ভাঙচুর চালায়। পরে বিভিন্ন কক্ষ তছনছ করে নগদ অর্থসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।

মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, হামলাকারীরা ক্যাশে থাকা নগদ অর্থ, সিসিটিভি ক্যামেরার কন্ট্রোলার, মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে গেছে।

প্রতিষ্ঠানটির সহকারী প্রশাসনিক কর্মকর্তা লিটন গাজী অভিযোগ করে বলেন, ট্রাস্টের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে একটি গ্রুপ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।

তিনি দাবি করেন, ইমাম হাসান, হুমায়ুন ও ছোট জাকিরের নেতৃত্বে হামলা ও লুটপাট চালানো হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

লিটন গাজী আরও বলেন, ট্রাস্টি বোর্ড নিয়ে বিরোধ থাকলেও এ বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।

মাদ্রাসাটির উপ-পরিচালক সৈয়দ সানজিদ বলেন, মুখোশধারীরা মাদ্রাসায় ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

হামলার খবর পেয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে মাদ্রাসা এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, দারুল ইহসান ট্রাস্টের মাদ্রাসায় সংঘর্ষের খবর তিনি পেয়েছেন। ট্রাস্টি বোর্ডের পরিচালনা এবং মাদ্রাসার সামনের কিছু দোকানের দখল নিয়ে এ ঘটনা হয়ে থাকতে পারে।

তিনি জানান, ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। হামলার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD