1. admin@headlinenewsbd.com : Headline News BD :
ভৈরব নদী থেকে মস্তক বিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

ভৈরব নদী থেকে মস্তক বিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ সময়

বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদী থেকে মস্তকবিহীন এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মানসা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিকেলে পথচারীরা ভৈরব নদীতে মস্তকবিহীন অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে তারা বিষয়টি ফকিরহাট মডেল থানা পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহটির আনুমানিক বয়স ৪০ বছর বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি রূপসা এলাকা থেকে জোয়ারের পানিতে ভেসে ফকিরহাট এলাকায় আসতে পারে।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে অনেক মানুষ ভৈরব নদীর দুই পাড়ে জড়ো হন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, ভৈরব নদী থেকে মস্তকবিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, মরদেহটি তিন-চার দিন আগের বলে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরেছে।

অন্তঃসত্ত্বা নারীকে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ

ওসি আরও জানান, নৌ পুলিশ, পিবিআই ও সিআইডিকে বিষয়টি জানানো হয়েছে। তারা এলে মরদেহের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু হবে।

প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD