1. admin@headlinenewsbd.com : Headline News BD :
মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়েছিল অপ্রতিম, এরপর আর ফেরেনি - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়েছিল অপ্রতিম, এরপর আর ফেরেনি

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ সময়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও লেখক ড. নাহিদা বেগমের (নাহিদা নাহিদ) একমাত্র সন্তান ইশায়েক শাহরিয়ার অপ্রতিম (১৩) নিখোঁজ হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পরিবারের তথ্য অনুযায়ী, সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে তার মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পার হলেও সে আর বাসায় ফিরে আসেনি।

নিখোঁজের পর মা ড. নাহিদা বেগম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে সন্তানকে খুঁজে পেতে সবার সহযোগিতা চান। তিনি জানান, বিকেল ৩টা থেকে তিনি ছেলেকে খুঁজে পাচ্ছেন না।

পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজের দিন শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটির লোকেশন কুমিল্লার গন্ধমতী এলাকায় দেখা যায়। এরপর ফোনটি বন্ধ হয়ে যায় এবং আর কোনো লোকেশন পাওয়া যায়নি।

পরিবার জানিয়েছে, অপ্রতিম সাধারণত যেসব বন্ধুদের সঙ্গে চলাফেরা করে, তাদের সবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার বাবা জানিয়েছেন, বন্ধুদের সবাই নিজ নিজ বাসায় নিরাপদে রয়েছে। পুলিশ ও পরিবারের সদস্যরা বন্ধুদের কাছ থেকেও তথ্য নেওয়ার চেষ্টা করছেন।

নিখোঁজ অপ্রতিমের বয়স ১৩ বছর। তার উচ্চতা প্রায় ৫ ফুট এবং গায়ের রং শ্যামলা।

বাবার নির্মম সিদ্ধান্তে ঝরে গেল তিন শিশুর জীবন

সন্তান নিখোঁজ হওয়ার ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কিশোরকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD