1. admin@headlinenewsbd.com : Headline News BD :
সবার অজান্তে পুকুর পাড়ে খেলতে গিয়ে শিশু দুটি... - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

সবার অজান্তে পুকুর পাড়ে খেলতে গিয়ে শিশু দুটি…

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ সময়

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ ও ইকবাল নামে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ১২ বছরে নিহত ২৬ বাংলাদেশি

নিহত শিশুদের মধ্যে আব্দুল্লাহ (৮) দক্ষিণ সোনাতলা গ্রামের আজগর আলীর ছেলে এবং ইকবাল হোসেন (৭) কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, ইকবাল হোসেন তার নানার বাড়ি সোনাতলা গ্রামে বেড়াতে এসেছিল। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরের কাছে খেলতে যায়।

খেলার একপর্যায়ে অসাবধানতাবশত দুই শিশুই পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয় আকবর গাজীর স্ত্রী নাহার বেগম শিশু দুটিকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন।

তার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা পুকুরে নেমে শিশু দুটিকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তারা মারা যায়।

ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। দুই শিশুর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD