কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নোয়াখালী জেলা সভাপতি ইমন ভট্টকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর রাত পৌনে ৮টার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়ার ভট্ট কুঠিরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। ইমন ভট্ট দুঃখ হরণ ভট্টের ছেলে। তিনি ২০২২ সাল থেকে নোয়াখালী জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন এবং পরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। তার ভাই মিথুন ভট্ট নোয়াখালী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
প্রবাসে ছোট ভাইয়ের মৃত্যুর খবরে দেশে মারা গেলেন বড় ভাই
পরিবারের এক সদস্য জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইমন ভট্ট আত্মগোপনে চলে যান। মঙ্গলবার সকালে দুই বছর পর অসুস্থ শিশুকন্যাকে দেখতে তিনি বাসায় আসেন এবং রাতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সোমবার সকালে নোয়াখালী পৌরসভার হোয়াইট হল এলাকায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন, ওই মিছিলে জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্ট অর্থায়ন করেছেন বলে অভিযোগ রয়েছে।
সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীদের মিছিলে অর্থায়নের অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।