১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার রাত ১০টায় ফরিদপুর মুকসেদপুর থানাধীন বড়ইতলা থেকে একজন কলার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সেখানে একটি হাইয়েস মাইক্রোবাস এক্সিডেন্ট করে পুকুরে পড়ে গেছে। ৯৯৯ তাৎক্ষণিকভাবে ফরিদপুর ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। কলটি রিসিভ করেছিলেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মর্জিনা আক্তার এবং বিষয়টি সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সাথে তদারক ও সমন্বয় করছিলেন ৯৯৯ ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মোঃ হানজালাল।
ঘটনাসূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে টেকেরহাট যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় জনগণ একজনকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।
কুমিল্লার মুরাদনগরে জমি নিয়ে বিরোধে আপন বোন ভাতিজাকে হত্যার অভিযোগ
সংবাদপ্রাপ্ত হয়ে ফরিদপুর ভাঙ্গা ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং ফরিদপুর ভাঙ্গা হাইওয়ের টহল টিম ঘটনাস্থলে পৌঁছে এবং পরবর্তীতে মাইক্রোবাস থেকে দুটি ব্যাগে সাত কার্টুন ভর্তি ১৪০ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান ও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জনাব আবু জাফর ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।