1. admin@headlinenewsbd.com : Headline News BD :
রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ সময়

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমানের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার শিবদিঘি যাত্রীছাউনি মোড়ে রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরাম ও সর্বস্তরের সচেতন জনগণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রাণীশংকৈলে দায়িত্ব নেওয়ার পর মুজিবুর রহমান ভূমি ব্যবস্থাপনা ও জনসেবায় ইতিবাচক পরিবর্তন এনেছেন। তাঁর সময়ে ভূমি অফিসে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে এবং দালালচক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে এসেছে বলেও দাবি করেন তারা।

সারের দাবিতে বিক্ষোভ: কৃষি কর্মকর্তার ওপর হামলার মামলায় ১১ জন আসামি, আতঙ্কে কৃষকেরা

তারা আরও বলেন, মুজিবুর রহমান মাদকবিরোধী অভিযান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধ বালু উত্তোলন বন্ধ, পরিবেশ ও নদী রক্ষাসহ বিভিন্ন জনস্বার্থমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন।

কর্মসূচিতে বাংলাদেশ কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের ছাত্রনেতা মামুনুর রশিদ মামুন বলেন, মুজিবুর রহমানের বদলির পেছনে কোনো বিশেষ মহলের প্রভাব রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি দাবি করেন, মাদকবিরোধী কার্যক্রমের কারণে একটি পক্ষ তাঁর বদলির জন্য তৎপর হতে পারে।

এ সময় রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার, জুলাই যোদ্ধা আল হাবীব, উপজেলা উন্নয়ন ফোরামের সদস্য নাজমুল হোসেন, রেজাউল করিম রাজা, শামসুদ্দিন ইসলাম সাগর, সিজান মাহমুদ ও প্রভাষক মজিবুর রহমানসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা জানান, বর্তমানে রাণীশংকৈলে নিয়মিত উপজেলা নির্বাহী কর্মকর্তা না থাকায় অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। জনস্বার্থ বিবেচনায় সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমানের বদলি আদেশ পুনর্বিবেচনা করে তাঁকে একই কর্মস্থলে বহাল রাখার দাবি জানান তারা।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বদলি আদেশ স্থগিত বা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD