1. admin@headlinenewsbd.com : Headline News BD :
দিনাজপুরে দুই সীমান্তে অভিযান, মাদকসহ আটক ৪ - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

দিনাজপুরে দুই সীমান্তে অভিযান, মাদকসহ আটক ৪

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ সময়

দিনাজপুরের বোচাগঞ্জ ও বিরল সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। অভিযানে ৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ১ লাখ ১৮ হাজার ৩০৩ টাকা ৫০ পয়সা বলে জানিয়েছে বিজিবি।

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে

বিজিবি জানায়, ৯ সেপ্টেম্বর রাত ৯টা ১০ মিনিটে পরমেশ্বরপুর বিওপির সদস্যরা বোচাগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার ৩৩২/৪-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরমেশ্বরপুর এলাকায় অভিযান চালান। এ সময় মো. আনোয়ার হোসেন (৩৫) নামে একজনকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ১ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে উদ্ধার করা গাঁজা ধ্বংস করা হয়।

অন্যদিকে, একই দিন রাত ৯টা ৫ মিনিটে এনায়েতপুর বিওপির সদস্যরা বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৩/৬-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফতেপুর এলাকায় অভিযান চালান। এ সময় তিনজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৯টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটক তিনজনকে জব্দ করা মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD