1. admin@headlinenewsbd.com : Headline News BD :
হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, প্রাণ গেল নোয়াখালীর আবু বক্করের - Headline News BD
টপ নিউজ :
লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, প্রাণ গেল নোয়াখালীর আবু বক্করের

আরিফ হোসেন, নোয়াখালী
  • আপডেটের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ সময়

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণ করতে গিয়ে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

আশুলিয়ায় স্বামী-স্ত্রী ও গর্ভের সন্তান হ/ত্যা: আদালতে পরকীয়া প্রেমিকের স্বীকারোক্তি

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বুধবার হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। অনুশীলনের একপর্যায়ে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিকভাবে দুর্ঘটনা ঘটে। এতে দুই সেনাসদস্য নিহত হন এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন।

নিহতদের একজন আবু বক্কর সিদ্দিক (পিঁয়াস)। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালি পাড়া গ্রামের মুন্সি সদ্দার বাড়ির আবদুল ওহাবের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, চার বোন ও এক ভাইয়ের মধ্যে আবু বক্কর সিদ্দিক ছিলেন সবার ছোট। ২০১৭ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন। এরপর থেকে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের সেবায় নিয়োজিত ছিলেন।

আবু বক্করের আকস্মিক মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রিয় সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে তাঁর পরিবার।

আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার পর গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর পেছনে কোনো কারিগরি বা অন্য কোনো কারণ ছিল কি না, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে আইএসপিআর।

দায়িত্ব পালনকালে আবু বক্কর সিদ্দিকের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের পাশাপাশি কবিরহাটের স্থানীয়দের মধ্যেও গভীর শোকের আবহ তৈরি হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD