1. admin@headlinenewsbd.com : Headline News BD :
পাংশায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

পাংশায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ সময়

রাজবাড়ীর পাংশায় গভীর রাতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১টা ৫৫ মিনিটের দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের কলিমহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি লিচুবাগানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন পিড়ালীপাড়া গ্রামের ইয়ামিন হোসেন (১৯) ও হোসেনডাঙ্গা গ্রামের রতন রাজবংশী (২৩)।

সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানার এসআই মো. মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি দল এ কে এম রফিক উদ্দিন পান্না মিয়ার লিচুবাগানে অভিযান চালায়। সেখানে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের দাবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলার এজাহারনামীয় আরও তিনজনসহ অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জন পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ইয়ামিন ও রতনকে আটক করা হয়। এ সময় দুটি জিআই পাইপ ও সাইকেলের ফ্রি দিয়ে তৈরি একটি চাইনিজ কুড়াল, দুটি লোহার রড, একটি হকিস্টিক এবং ২০ ইঞ্চি লম্বা একটি সাদা নাইলনের রশি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

 

এ ঘটনায় এসআই মো. মিনহাজ উদ্দিন বাদী হয়ে পাংশা থানায় মামলা করেছেন। মামলাটি পাংশা থানার মামলা নম্বর ৬, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর ১৮০/২৬। দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯৯ ও ৪০২ ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD