1. admin@headlinenewsbd.com : Headline News BD :
হাতিয়ায় ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

হাতিয়ায় ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ সময়
হাতিয়ায় ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

নোয়াখালীর হাতিয়ায় ক্লাস চলাকালে হঠাৎ একে একে অসুস্থ হয়ে পড়েছে ১৬ শিক্ষার্থী। তাদের মধ্যে ১৩ জনকে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং কয়েকজনকে স্যালাইন দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

তরুণীর সঙ্গে দেখা করতে এসে প্রাণ গেল কাতারপ্রবাসী সিফাতের

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় যথারীতি বিদ্যালয়ে পাঠদান শুরু হয়। এর প্রায় এক ঘণ্টা পর সপ্তম শ্রেণির চার ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলে তারা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে।

এর কিছুক্ষণ পর আবারও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। দশম শ্রেণির একজন শিক্ষার্থীসহ ষষ্ঠ ও সপ্তম শ্রেণির আরও শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সব মিলিয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়। তাদের মধ্যে ১৩ জনকে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ফাতেমা বেগম (১২), নিপা আক্তার (১২), মেহেরাব উদ্দিন (১১), ফারহানা আক্তার (১২), জামেলা বেগম (১৪), সুরাইয়া আক্তার (১৩) ও পারভিন আক্তার (১৫)। তাদের সবার বাড়ি তমরদ্দি জোড়খালী গ্রামে।

জোড়খালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন বলেন, মোট ১৩ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের স্যালাইন দেওয়া হয়েছে। বর্তমানে অনেকেই সুস্থ রয়েছে। স্যালাইন শেষ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা বাড়ি ফিরতে পারবে।

তবে শিক্ষার্থীরা ঠিক কী কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান প্রধান শিক্ষক।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। এ সময় তিনি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন।

ইউএনও রাসেল ইকবাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রেণিকক্ষে কোনো ঝাঁজালো গন্ধ ছড়িয়ে পড়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে অসুস্থতা দেখা দিতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। শিক্ষার্থীরা কেন একসঙ্গে অসুস্থ হয়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে আরও তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD