1. admin@headlinenewsbd.com : Headline News BD :
‘বি কোম্পানি’র নামে চাঁদা আদায়কারী চক্রের মূলহোতা গ্রেফতার - Headline News BD
টপ নিউজ :
লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

‘বি কোম্পানি’র নামে চাঁদা আদায়কারী চক্রের মূলহোতা গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ সময়

খুলনা মহানগরীর বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবীকে ফোনে প্রাণনাশের হুমকি দিয়ে ‘বি কোম্পানি’র নামে চাঁদা দাবির অভিযোগে চক্রের মূলহোতা হাসিবুর রহমান ফরাজী ওরফে হাসিব খান (২৩)-কে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। গত ১ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম মহানগরীর মধ্যম হালিশহর এলাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কেএমপি গোয়েন্দা বিভাগ জানায়, সম্প্রতি খুলনার বিভিন্ন ব্যক্তির কাছে ‘বি কোম্পানি’র নাম ব্যবহার করে বড় অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে হাসিবুরের অবস্থান শনাক্ত করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে চাঁদাবাজিতে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও ছয়টি সিম কার্ড উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ডিভাইস ও ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে চক্রের অন্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। গ্রেফতার হাসিবুরের বিরুদ্ধে এর আগে খুলনার বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, চুরি, মারামারি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। ‘বি কোম্পানি’র নাম ব্যবহার করে অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD