1. admin@headlinenewsbd.com : Headline News BD :
নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন দুইতলা ভবন উচ্ছেদ শুরু - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন দুইতলা ভবন উচ্ছেদ শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ সময়

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের বাজার এলাকায় সরকারি জায়গা ও পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে জেলা পরিষদ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টা থেকে জেলা পরিষদের নির্দেশনায় শ্রমিকরা ভবনটির অবৈধ অংশ অপসারণের কাজ শুরু করেন। জেলা পরিষদ জানিয়েছে, স্থাপনাটি নির্মাণের আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা জেলা প্রশাসনের কোনো অনুমোদন নেওয়া হয়নি।

জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন করে জানান, জেলা পরিষদের জায়গায় কোনো স্থাপনা নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু এই ভবন নির্মাণে কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। তিনি বলেন, ভবনটির নিচের অংশ পুকুরের পানির ওপর পিলারের মাধ্যমে নির্মাণ করা হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ কারণেই আইন অনুযায়ী স্থাপনাটি অপসারণ করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, শ্রমিকরা ভবনের ওপরের অংশের অবৈধ স্থাপনা ভাঙার কাজ করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে দুইতলার অবৈধ অংশ অপসারণ করা হচ্ছে এবং পরবর্তীতে বিধি অনুযায়ী অন্যান্য অংশের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় কলমাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা সরকারি জায়গা ও জলাশয় রক্ষায় এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এমন দখল ঠেকাতে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD