1. admin@headlinenewsbd.com : Headline News BD :
আশ্রয়ণ প্রকল্পে ঘর আছে, মানুষ নেই! - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

আশ্রয়ণ প্রকল্পে ঘর আছে, মানুষ নেই!

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫১ সময়

‎‎‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শিবপুর আশ্রয়ণ প্রকল্পে নির্মিত ঘরগুলো রয়েছে, তবে অনেক ঘরেই নেই বসবাসের মানুষ—এমন চিত্র দেখা গেছে সরেজমিনে।

‎প্রকল্প এলাকায় সারিবদ্ধভাবে নির্মিত ঘরগুলোতে দেখা যায় নীরবতা। কোথাও ঘরের সামনে নেই মানুষের আনাগোনা, আবার কোথাও দেখা যায় অযত্নের ছাপ। প্রকল্পের ভেতরের রাস্তাঘাট ও আশপাশের পরিবেশেও রয়েছে নানা সমস্যা।

‎স্থানীয়দের দাবি, আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ করা হলেও বর্তমানে কিছু ঘরে নিয়মিত বসবাস নেই। ফলে সরকারি অর্থে নির্মিত এসব ঘরের যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে।

‎তাদের অভিযোগ, প্রকল্পের ঘরগুলোতে যারা বসবাস করছেন না, তাদের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে খোঁজ নেওয়া প্রয়োজন। পাশাপাশি প্রকৃত গৃহহীন ও ভূমিহীনদের জন্য ঘরগুলো কার্যকরভাবে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

‎স্থানীয় সচেতন মহলের মতে, দীর্ঘদিন তালাবদ্ধ থাকা ঘরগুলোর উপকারভোগীরা প্রকৃতপক্ষে ভূমিহীন ও গৃহহীন কি না, অন্যত্র তাদের জমি বা বসতবাড়ি রয়েছে কি না-তা পুনরায় যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে প্রতিটি আশ্রয়ণ প্রকল্পে পানি, বিদ্যুৎ, নিরাপত্তা, বসবাসের পরিবেশ ও নাগরিক সুবিধার বর্তমান অবস্থা খতিয়ে দেখা দরকার

‎এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

‎

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD