1. admin@headlinenewsbd.com : Headline News BD :
স্বামী বাড়ির বাইরে, ঘরে একা পেয়ে পুত্রবধূকে শশুর... - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

স্বামী বাড়ির বাইরে, ঘরে একা পেয়ে পুত্রবধূকে শশুর…

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪৩ সময়

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় স্বামী বাড়ির বাইরে থাকার সুযোগে এক গৃহবধূকে ধ/র্ষণের অভিযোগে তার শ্বশুর মন মিয়াকে (৬৫) গ্রে/প্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) ভুক্তভোগীর মা নারী ও শিশু নির্যা/তন দমন আইনে মামলা করার পর তাকে গ্রে/প্তার করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে গৃহবধূর স্বামী পুকুর পাহারা দিতে বাইরে ছিলেন। ওই সময় তিনি ঘরে একা ছিলেন। মামলার অভিযোগ অনুযায়ী, এই সুযোগে শ্বশুর মন মিয়া তাকে ধ/র্ষণ করেন। প্রায় এক মাস আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

পরিবারের দাবি, আগের ঘটনাটি জানাজানি হলে গৃহবধূর স্বামী বাবার কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে স্ত্রীকে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ করেছিলেন। তবে সাম্প্রতিক ঘটনার কথা জানানোর পর শ্বশুরবাড়ির সদস্যরা তাকে মা/রধর করেন এবং ঘটনা চেপে রাখতে হু/মকি দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে রোববার ভোরে ওই গৃহবধূ শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন। পরে পরিবারের সদস্যরা তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করেন।

হাসপাতালের চিকিৎসক মাহফিদা আক্তার হ্যাপী জানিয়েছেন, ওই নারীর চিকিৎসা চলছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য সোয়াব নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ভুক্তভোগীর মা জানিয়েছেন, প্রায় এক বছর আগে মন মিয়ার ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। মেয়েকে একাধিকবার ধ/র্ষণ করা হয়েছে অভিযোগ করে বিচার চেয়ে তিনি মামলা করেছেন। অভিযোগের পর পুলিশ মন মিয়াকে গ্রে/প্তার করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD