1. admin@headlinenewsbd.com : Headline News BD :
এক রাতেই জেলের ভাগ্যবদল, ২২ কেজির মাছ বিক্রি সাড়ে ৩ লাখে - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

এক রাতেই জেলের ভাগ্যবদল, ২২ কেজির মাছ বিক্রি সাড়ে ৩ লাখে

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫৬ সময়
এক রাতেই জেলের ভাগ্যবদল, ২২ কেজির মাছ বিক্রি সাড়ে ৩ লাখে

বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের জেলে ইলিয়াছ হোসেনের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিরল ধাতিনা ভোল মাছ। গত মঙ্গলবার (১১ আগস্ট) সাগরে শেষবার জাল ফেললে মাছটি ধরা পড়ে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের মিরাজ হাওলাদার আড়তে মাছটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় কিনে নেন ব্যবসায়ী হারুন মীর। এতে প্রতি কেজির দাম পড়েছে প্রায় ১৬ হাজার ১৩৬ টাকা।

ইলিয়াছ হোসেন জানান, সাগরে আবহাওয়া খারাপ থাকায় কয়েক দিন মাছ পাওয়া যাচ্ছিল না। বাড়ি ফেরার আগে জাল ফেলতেই ধাতিনা ভোলটি ধরা পড়ে। মাছটি ভালো দামে বিক্রি হওয়ায় তিনি আনন্দিত। ক্রেতা হারুন মীর জানান, মাছটি বরফ দিয়ে চট্টগ্রামের বড় মোকামে পাঠানো হবে। সেখানে বিক্রি করে প্রায় ৫০ হাজার টাকা লাভের আশা করছেন তিনি।

উপকূলীয় মৎস্য সমবায় সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, দীর্ঘদিন পর এত বড় ধাতিনা ভোল ধরা পড়েছে। তাঁর মতে, অবৈধ ছোট জালের কারণে অনেক মাছ বড় হওয়ার আগেই ধরা পড়ে। বিরল এই মাছটি উচ্চ দামে বিক্রি হওয়ায় স্থানীয় জেলেদের মধ্যেও আনন্দ দেখা দিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD