1. admin@headlinenewsbd.com : Headline News BD :
ভেনেজুয়েলায় নখ দিয়ে আছড়ে ধ্বংসস্তূপ সরিয়ে বাঁচানো হলো একজনকে

ভেনেজুয়েলায় নখ দিয়ে আছড়ে ধ্বংসস্তূপ সরিয়ে বাঁচানো হলো একজনকে

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৫ সময়
ভেনেজুয়েলায় নখ দিয়ে আছড়ে ধ্বংসস্তূপ সরিয়ে বাঁচানো হলো একজনকে

ভয়াবহ জোড়া ভূমিকম্প আঘাত হানার পর ভেনেজুয়েলায় এখন চলছে উদ্ধার অভিযান। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় পর পর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা।

ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি যে উদ্ধারকারীদের কাছে উদ্ধার কাজ চালানোর মতো এত সরঞ্জাম নেই। এছাড়া পর্যাপ্ত উদ্ধারকারীও নেই। তা সত্ত্বেও চলছে মানুষের জীবন বাঁচানোর লড়াই।

এরমধ্যে এরিক পল মার্টিনেজ সান্তোস নামে ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে শুধুমাত্র হাত দিয়েই ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয়েছে। তিনি নিজেই বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

এরিক পল বলেছেন, “আমি আমার ভবনে চার ঘণ্টা আটকা ছিলাম। আমাকে সিভিল ডিফেন্স অথবা অন্য কেউ উদ্ধার করেছে। আমি ঠিক নিশ্চিত না।”

আরও সংবাদ : ১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআর-এ ‘নগদ’ পেমেন্ট

“তাদের কাছে অনেক যন্ত্র ছিল না। তাদের কাছে বাটালি, ড্রিল বা গ্রাইন্ডার কিছুই নেই। শুধুমাত্র নখ দিয়ে আছড়ে উদ্ধার অভিযান চালিয়েছে। আমিও নিজেকে উদ্ধার করতে তাদের সহায়তা করেছি। তারা আমাকে একটি যন্ত্র দিয়েছিল।”

সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত ১৬৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯৭১ জন। এ সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরমধ্যে জানা গেছে, ১১ হাজার মানুষ নিখোঁজ আছেন। তবে তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটি নিশ্চিত নয়।

সূত্র: রয়টার্স

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD